শাইখ ড.মুহাম্মদ শহীদুল্লাহ খান মাদানী

বিসমিল্লাহির রাহমানির রাহীম, নাহমাদুহ ওয়া নুসাল্লী আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আল্লাহ তা’আলা মানব জাতিকে সৃষ্টি করেছেন এবং বহুগুণে গুনান্বিত করে অন্যান্য সৃষ্টি জীবের চেয়ে সম্মানিত করেছেন। যেন তারা একমাত্র আল্লাহ তায়ালার আনুগত্য স্বীকার করে। অজ্ঞতা, বর্বরতা ও যুলম-নির্যাতনের অন্ধকার হতে জ্ঞান-বিজ্ঞান ও ন্যায়-নিষ্ঠাময় আলোর পথে বের হয়ে আসতে পারে। এজন্যই আল্লাহ তায়ালা মানব জাতিকে উত্তম আদর্শে গড়ে তুলার লক্ষ্যে তাদের জন্য মনোনয়ন করেছেন পরিপূর্ণ জীবন বিধান হিসেবে দ্বীন ইসলামকে। ইসলামের মূল উৎস হল আল কুরআন ও সহীহ হাদীস। কিন্তু মানুষ বিভিন্ন চিন্তা-চেতনা ও সভ্যতা সাংস্কৃতির অপ প্রভাবে কুরআন ও সহীহ হাদীসের আলোকে ইসলাম পালনে পর্যায়ক্রমে দুর্বল হতে চলেছে, এমনকি কুরআন ও সহীহ হাদীসের উপরে প্রধান্য দিতে শুরু করেছে বিভিন্ন দল-মত ও তরীকা-পথকে, অথচ রাসূল (সাঃ) বিদায় হজ্বের ভাষণে বলেন: “তোমাদের মাঝে দুটি বিষয় রেখে যাচ্ছি যতক্ষণ পর্যন্ত সে দু’টিকে আঁকড়ে ধরবে কখনও পথভ্রষ্ট হবে না। বিষয় দুটি হল: কুরআন ও সুন্নাহ”। (মুয়াত্তা মালিক)
অতএব যারা কুরআন ও সুন্নাহকে দূরে রেখে ইসলাম পালন করতে চায় নিশ্চয় তারা সঠিক পথ হতে দূরে। এমতাবস্থায় মুসলিম উম্মাহকে পবিত্র কুরআন ও সহীহ হাদীসের আলোকে শিক্ষা, গবেষণা ও প্রচারের মাধ্যমে সঠিক ইসলামের দিশা দেয়ার লক্ষ্যে প্রতিষ্ঠিত হয় “ইসলামিক এডুকেশন এন্ড রিসার্চ ফাউন্ডেশন”। ইহা একটি অলাভজনক, অরাজনৈতিক, শিক্ষা ও গবেষণা এবং সেবামূলক ধর্মীয় প্রতিষ্ঠান।
আদর্শ, নৈতিক, ধর্মীয় ও কর্মমুখী শিক্ষা সম্প্রসারণ এবং ভবিষ্যত প্রজন্মকে সুনাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এই সংস্থা নিম্ন বর্ণিত কর্মসূচী বাস্তবায়ন ও পরিচালনা করবে।
এ সংস্থাটির আয়ের উৎস হবে সদস্যগণের চাঁদা, দান-অনুদান, শুভাকাংখীদের আর্থিক সহযোগীতা, যাকাত, সাদকাহ, সরকারি ও বেসরকারি এবং দেশী ও বিদেশী সংস্থার অনুদান। এছাড়াও সংস্থার উৎপাদনমূখী কর্ম-কান্ডের মাধ্যমে অর্জিত অর্থ ইত্যাদি। অবশ্য দেশী-বিদেশী ব্যক্তি, সংস্থা ও সরকারের সকল অনুদান দেশের প্রচলিত আইন অনুযায়ী গ্রহন করা হবে। ফাউন্ডেশনের কার্যক্রম বাস্তবায়নে সার্বিক সহযোগিতায় সকল দাতা ও হিতাকাঙ্খী ভাইদের বিশেষভাবে আহ্বান করছি। আবু আব্দুল্লাহ মুহাম্মদ শহীদুল্লাহ খান মাদানী প্রেসিডেন্ট- আই, ই. আর. এফ, ঢাকা।
Account Name: Islamic Education and Research Foundation
Account Number: 400913100001374
Branch Name: Bangshal Branch
Bank Name: Shahjalal Islami Bank
Routing Number:
SWIFT:
Account Name: Islamic Education and Research Foundation
Account Number: 20501790200907911
Branch Name: Bangshal Branch
Bank Name: Islami Bank Bangladesh Limited
Routing Number:
SWIFT:
সেক্টর-১৪, রোড- ১৫, হাউজ-৫২, উত্তরা, ঢাকা
+8801715372161
+8801715372161
ierfdhaka.bd@gmail.com
www.ierfbd.com
https://www.facebook.com/profile.php?id=100068782921077
https://www.facebook.com/groups/