শাইখ ড.মুহাম্মদ শহীদুল্লাহ খান মাদানী

মাদরাসাতুল হুদা আল ইসলামিয়্যা আস সালাফিয়্যাহ

মাদরাসাতুল হুদা আল ইসলামিয়্যা আস সালাফিয়্যাহ, ঠাকুরগাঁও (পৃথক ক্যাম্পাসে বালক ও বালিকা শাখা) ‘মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ আহলে হাদীস তা’লিমী বোর্ড’ এর সমন্বিত সিলেবাসে আধুনিক ও দ্বীনি শিক্ষার সমন্বয়ে যুগোপযোগী শিক্ষা প্রদানের অনন্য শিক্ষা প্রতিষ্ঠান।

আল্লাহ তা’আলার অশেষ রহমতে নিবেদিত প্রাণ পরিচালনা পর্ষদের বিজ্ঞ পরিচালনায়, উচ্চ শিক্ষিত দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক মন্ডলীর পাঠদান ও তত্ত্বাবধানে এবং একনিষ্ঠ দানশীল ও শুভাকাঙ্খীদের আন্তরিক সহযোগিতায় অত্র প্রতিষ্ঠানটি ২০০২ সালে প্রতিষ্ঠিত হয়ে পর্যায়ক্রমে উত্তরোত্তর উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে ফালিল্লাহিল হামদ ওয়াশ শুকর! অত্র প্রতিষ্ঠানটিতে রয়েছে আধুনিক নূরানী, তাহফিয ও কিতাব বিভাগ। যেখানে শিশু শ্রেণি থেকে দাওরা হাদীস পর্যন্ত (প্রাক প্রাথমিক, প্রাথমিক, মাধ্যমিক, অনার্স ও মাস্টার্স সমমান) শ্রেণিক্রম আছে। আরও আছে জেনারেল/আলিয়া থেকে আসা শিক্ষার্থীদের জন্য বিশেষ কোর্সের ব্যবস্থা। শিক্ষাবর্ষ শুরু হয় ইংরেজি ক্যালেন্ডারের জানুয়ারি মাস থেকে এবং শেষ হয় ডিসেম্বর মাসে। যা দুটি পর্বে বিভক্ত; অর্ধ-বার্ষিক ও বার্ষিক। এই প্রতিষ্ঠান থেকে আহলে হাদীস তা’লিমী বোর্ডের অধীনে অনুষ্ঠিত বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ রয়েছে। আরও সুযোগ রয়েছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড এর বোর্ড পরীক্ষায় অংশ গ্রহণের। মাদরাসাতুল হুদা থেকে সানাবিয়া (উচ্চ মাধ্যমিক লেভেল) শেষ করে সৌদি আরবের মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়সহ মধ্য প্রাচ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্কলারশীপে পড়াশোনা করার সুযোগ রয়েছে। অত্র প্রতিষ্ঠান থেকে পড়াশোনা সম্পন্ন করে দেশে-বিদেশে পাঠদান ও দাওয়াতী কাজে অবদান রাখার সুযোগ তৈরি হয়।

অতএব আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যত গড়ার ও একনিষ্ঠ দাঈ ইলাল্লাহ তৈরি করার জন্য বেছে নিতে পারেন অত্র প্রতিষ্ঠানটি। উপকারী জ্ঞান বিতরণকারী এ দ্বীনি প্রতিষ্ঠানটির উত্তরোত্তর উন্নতি ও সমৃদ্ধির জন্য আপনার সুপরামর্শ, আন্তরিক সহযোগিতা ও উদার হস্তে দান-সদাকা একান্ত কাম্য।

অত্র প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য:

১. কোরআন-সুন্নাহর আলোকে বিশুদ্ধ  শিক্ষা দান ।

২. দেশ-বিদেশের উচ্চ ডিগ্রিধারী  শিক্ষক-গণ  দ্বারা পাঠদান, আরবী, বাংলা, গণিত, ইংরেজি শেখা ও কথোপকথন শেখানোর  দিকে রয়েছে  বিশেষ গুরুত্ব ।

৩. শিক্ষার্থীদের মেধার সাথে সামঞ্জস্যপূর্ণ দ্বীনি ও আধুনিক শিক্ষার সমন্বিত উন্নত পাঠদান। 

৪. শিক্ষার্থীদের সৃজনশীলতা বৃদ্ধি ও  যোগ্যতা অর্জনে রয়েছে লাইব্রেরী, কম্পিউটার শিক্ষা, নিয়মিত সাপ্তাহিক ইসলামী মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং নসীহা মুলক আলোচনার ব্যবস্থা। 

৫. রয়েছে বালিকা শাখা।

৬. হাই রোডের পাশে মনোরম পরিবেশে মাদরাসাটি অবস্থিত, শিক্ষার্থীদের অবসাদ  দূর করতে শরীরচর্চা মূলক খেলাধুলার জন্য রয়েছে সুবিশাল মাঠ। 

৭. প্রতিষ্ঠানের সার্বিক বিষয় তত্বাবধানের জন্য রয়েছে সি সি ক্যামেরা।

৮. এছাড়াও মাদরাসা সুন্দর ভাবে পরিচালনার জন্য রয়েছে আমাদের নিজস্ব সফটওয়্যার। 

৯. ঘরে বসেই যাবতীয় ফি প্রদানের জন্য রয়েছে মোবাইল ব্যাংকিং ব্যবস্থা।

১০. অনাবাসিক শিক্ষার্থীদের জন্য রয়েছে মাদ্রাসার  নিজস্ব  গাড়ি এবং পরিবহন ব্যবস্থা এবং আবাসিক শিক্ষার্থীদের জন্য রয়েছে বৈকালিণ ও নৈশকালীণ বিশেষ পাঠদানের ব্যবস্থা।

মাদরাসার নিয়মাবলী:

  • মাদরাসা ক্লাশ চলাকালীন সময়ে ও মাদরসার সকল অনুষ্ঠানে মাদরাসার পোশাক ব্যবহার বাধ্যতামূলক। 

 

  • প্রতি মাসের বোডিং ফি মাস শুরুর পূর্বে, মাসিক বেতন ১-১০ তারিখের মধ্যে বেতন ও অন্যান্য ফি সমূহ নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধ করতে হবে।

 

  • ছুটি বিহীন পূর্ণ একমাস অনুপস্থিত থাকলে অথবা তিন বা ততোধিকবার ছুটি ব্যতিত মাদরাসা ত্যাগ করলে ভর্তি বাতিল বলে গণ্য হবে। 

 

  • নির্ধারিত তারিখে বেতন ও অন্যান্য পাওনাদি পরিশোধ করতে হবে। 

 

  • মাদরাসার স্বার্থে যে কোন নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করতে হবে। 

 

  • প্রতিষ্ঠানের কোন সম্পদ নষ্ট হলে তার পূর্ণ ক্ষতিপূরণ দিতে হবে। 

 

  • ক্লাশ, পরীক্ষা, প্রাত্যহিক রুটিন অশোভনীয় আচরণ ইত্যাদি যে কোন বিষয়ের নিয়ম লঙ্গন করলে সে ব্যপারে নির্ধারিত বিধান অনুযায়ী তার ব্যবস্থা গ্রহণ করা হবে। 

 

  • যে কোন বিষয়ে মাদরাসার সিদ্ধান্ত চুড়ান্ত বলে বিবেচিত হবে।

 

নিম্ন বর্ণিত অপরাধের কারণে টি.সি. প্রদান করা হবে:   

  • সরকার বা মাদরাসা কর্তৃক নিষিদ্ধ কোন দল বা সংস্থার সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত থাকলে। 

 

  • বার্ষিক পরীক্ষায় অকৃতকার্য হলে। 

 

  • শিক্ষক মহোদয়ের সাথে বেআদবী মূলক আচরণ করলে অথবা মাদরাসার কোন নিয়ম ভঙ্গ করা অভ্যাসে পরিণত হলে। 

 

উল্লেখ্য, প্রধান উপদেষ্টা হিসেবে আছেন শাইখ ড. মুহাম্মাদ শহীদুল্লাহ খান মাদানী এবং পরিচালনায় রয়েছেন অভিজ্ঞ শিক্ষানুরাগী কার্যকরি পরিষদ।

মাদরাসাতুল হুদা আল ইসলামিয়্যা আস সালাফিয়্যাহ-এ ২০২৫ শিক্ষাবর্ষে ভর্তি চলছে!!

সম্মানিত অভিভাবক, আপনার সন্তান আল্লাহর দেয়া আমানত। উত্তম শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচনের মাধ্যমে সন্তানের উভয়কালিন সফলতা নিশ্চিত করণে সর্বাত্মক প্রচেষ্টা চালানো আপনার মানবিক ও ঈমানী দায়িত্ব। এই দায়িত্ব পালনে আন্তরিক সহযোগিতা দিয়ে আপনার সন্তানকে যুগোপযোগী, দক্ষ ও আদর্শবান মুসলিম হিসেবে গড়ে তুলতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। তাই আপনার সন্তানকে বিশুদ্ধ আক্বিদা, ইসলাম ও আধুনিকতার ছোঁয়ায় আলোকিত মানুষ তৈরির লক্ষ্যে আজই যোগাযোগ করুন। 

ঠাকুরগাঁওয়ের ‍সেরা মাদরাসাতে ভর্তি ফরম পূরণ ‍শুরু হয়েছে, আলহামদুলিল্লাহ। তাই দেরি না করে আজই ফরম পূরণ করুন। শুধুমাত্র অনলাইনে ভর্তি ফরম পূরণ করা যাবে। ফরম পূরণ করতে ভিজিট করুন: www.admission.madrasatulhuda.com

 

ভর্তি ফরম পূরণ: ১ থেকে ২৭ ডিসেম্বর এবং

ভর্তি পরীক্ষা: ২৮ ডিসেম্বর ২০২৪ রোজ শনিবার ইন-শা-আল্লাহ।

আবেদন ফি: ১৫০টাকা।

 

পরামর্শের জন্য যোগাযোগ করতে পারেন 

অধ্যক্ষ: 01728378209

তথ্য কেন্দ্র: 01796869248

আইয়ুব স্যার: 01723157007

 

ফরম পূরণ করতে সমস্যা হলে যোগাযোগ করুন

ইঞ্জিনিয়ার: 01774459325

মাদরাসাতুল হুদা আল ইসলামিয়্যা আস সালাফিয়্যাহ-কে সহযোগিতা করুন-

মাদরাসাতুল হুদা আল ইসলামিয়্যা আস সালাফিয়্যাহ-কে সহযোগিতা করার ব্যাংক একাউন্ট সমূহ:

Account Name: 

Account No: 

Routing Number 

মাদরাসাতুল হুদা আল ইসলামিয়্যা আস সালাফিয়্যাহ-কে মোবাইল ব্যাংকিং মাধ্যমে সহযোগিতা পাঠানোর একাউন্ট সমূহ:

বিকাশ পার্সোনাল: 


বিকাশ এজেন্ট: 

বিকাশ মার্চেন্ট: 

রকেট: 


নগদ:

মাদরাসাতুল হুদা আল ইসলামিয়্যা আস সালাফিয়্যাহ-এর যোগাযোগের ঠিকানা ও সোশ্যাল মিডিয়া লিংক সমূহ-

ঠিকানা

আব্দুল্লাহপুর, লক্ষ্মীপুর, রহিমানপুর, ঠাকুরগাঁও

মোবাইল

+8801728-378209

WhatsApp

+8801728-378209

ই-মেইল

info.madrasatulhuda@gmail.com

ওয়েবসাইট

https://www.madrasatulhuda.com

ইউটিউব চ্যানেল

https://www.youtube.com/@madrasatulhudaal-islamiaas936

ফেসবুক পেজ

https://www.facebook.com/madrasatulhudabd

ফেসবুক গ্রুপ

https://www.facebook.com/groups/454048526857966

Google Map-এ মাদরাসাতুল হুদা আল ইসলামিয়্যা আস সালাফিয়্যাহ-এর ঠিকানা-