শাইখ ড.মুহাম্মদ শহীদুল্লাহ খান মাদানী

প্রশ্ন (১০): রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলায়হি ওয়াসাল্লাম)-এর জানাযার সালাত পড়া হয়েছে কি-না এবং কে ইমাম ছিলেন? জানিয়ে বাধিত করবেন। [ রাফি সালমান, লন্ডন]

প্রশ্ন (১০): রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলায়হি ওয়াসাল্লাম)-এর জানাযার সালাত পড়া হয়েছে কি-না এবং কে ইমাম ছিলেন? জানিয়ে বাধিত করবেন [ রাফি সালমান, লন্ডন]

উত্তর: হ্যাঁ, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলায়হি ওয়াসাল্লাম)-এর জানাযার সালাত সাহাবায়ে কিরাম পড়েছেন। সাহাবী সালিম ইবনু ‘উবাইদ (রাঃ) দীর্ঘ হাদীসে বলেন, “সাহাবীগণ দলবদ্ধভাবে ঘরে প্রবেশ করেন এবং তাকবীর দিয়ে সালাত পড়ে বের হন, অতঃপর অপর দল ঘরে প্রবেশ করেন এবং সালাত পড়ে বের হন।”[শামায়েলে তিরমিযী- হা: ৩৩৩]

ইমাম ইবনু কাসীর (রাহিমাহুল্লাহ) বলেন, এভাবেই রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলায়হি ওয়াসাল্লাম)-এর জানাযা সম্পন্ন হয়, যা ছিল পৃথক পৃথকভাবে। কোন একক ইমামের নেতৃত্বে হয়নি। এ বিষয়ে সকলে একমত কোন দ্বিমত নেই। [আল-বিদায়া ওয়ান নিহায়া- ৫/২৭৮, আরো দ্র: হুজরাতুন্নাবী (সাঃ) তারিখুহা ওয়া আহকামুহা- ৫২ পৃ:]

Share With
Facebook
Twitter
LinkedIn
WhatsApp
সর্বশেষ পোস্ট
মাননীয় ধর্ম উপদেষ্টা অধ্যাপক ড. আ. ফ. ম. খালিদ হোসেন হাফিযাহুল্লাহ-এর বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের কেন্দ্রীয় কার্যালয় এবং মাদরাসা মুহাম্মাদীয়া আরাবীয়া পরিদর্শন ও সংবর্ধনা সভা-২০২৪ গতকাল সফলভাবে সুসম্পন্ন হয়েছে আলহামদুলিল্লাহ।
Special Web Offer
Do you want to Create your Own or Business's Digital Appearance