মাদ্রাসাতুল হুদায় আল-ইসলামিয়া আস-সালাফিয়াহ ঠাকুরগাঁও-এ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত
আলহামদুলিল্লাহ, গত ২৩ নভেম্বর-২৪ শনিবার মাদ্রাসাতুল হুদায় আল ইসলামিয়া আস-সালাফিয়াহ ঠাকুরগাঁও-এ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হলো। এতে প্রশিক্ষক হিসেবে ছিলেন প্রফেসর ড. আহমাদুল্লাহ ত্রিশালী অধ্যক্ষ, বগুড়া মুস্তাফাবিয়া সরকারি আলিয়া মাদ্রাসা ও সহ-সভাপত, বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস এবং শাইখ ড. মুহাম্মদ শহীদুল্লাহ খান মাদানী, সেক্রেটারি জেনারেল বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস, মাদ্রাসাতুল হুদার ৩৫ জন শিক্ষক ও ৩৫ জন শিক্ষকা, মোট ৭০ জন প্রশিক্ষণার্থী উপকৃত হয়েছে। যাদের মাধ্যমে ১৫০০ ছাত্র – ছাত্রী উপকৃত হবে ইনশাআল্লাহ।
প্রফেসর ড. আহমাদুল্লাহ ত্রিশালী মহোদয় মাদরাসার ভবন, সুন্দর মাঠ, সুবিশাল ক্যাম্পাস ও পরিবেশ দেখে মুগ্ধ হন এবং প্রতিষ্ঠানের উন্নয়ন ও কল্যাণ কামনা করেন। হে আল্লাহ আমাদের এ প্রতিষ্ঠানকে দীনের জন্য কবুল করুন।






