শাইখ ড.মুহাম্মদ শহীদুল্লাহ খান মাদানী

প্রশ্ন (১২): “তাওবার সালাত” বলতে কিছু আছে কি? থাকলে কিভাবে আদায় করতে হবে দয়া করে জানাবেন? [বেগম ফৌজিয়া, হিলি, দিনাজপুর]

প্রশ্ন (১২): তাওবার সালাতবলতে কিছু আছে কি? থাকলে কিভাবে আদায় করতে হবে দয়া করে জানাবেন? [বেগম ফৌজিয়া, হিলি, দিনাজপুর]

উত্তর: সাহাবী আবূ বকর সিদ্দীক (রাঃ) বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলায়হি ওয়াসাল্লাম) বলেন: কোন ব্যক্তি অপরাধ করার পর পবিত্র হয়ে সালাত আদায় করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলে আল্লাহ তাকে ক্ষমা করেদেন। অতঃপর সূরা আলে ‘ইমরান-এর ১৩৫ নং আয়াত পাঠ করেন। আল্লাহ তা’আলা বলেন:

 وَالَّذِيْنَ إِذَا فَعَلُوْا فَاحِشَةً أَوْ ظَلَمُوا أَنْفُسَهُمْ ذَكَرُوْا اللهَ فَاسْتَغْفَرُوْا لِذُنُوْبِهِمْ وَمَنْ يَغْفِرُ الذُّنُوْبَ إِلَّا اللهُ وَلَمْ يُصِرُّوا عَلٰى مَا فَعَلُوْا وَهُمْ يَعْلَمُوْنَ

“আর যারা কোন অশ্লীল কাজ করলে অথবা নিজেদের প্রতি যুল্ম করলে আল্লাহকে স্মরণ করে, অতঃপর তাদের গুনাহের জন্য ক্ষমা চায়। আর আল্লাহ ছাড়া কে গুনাহ ক্ষমা করবে? তারা যা করেছে, জেনে শুনে তা তারা বারবার করে না।”[সুনান আবূ দাঊদ- হা: ১৫২১, আত্ তিরমিযী- হা: ৪০৬, সুনান ইবনু মাজাহ্- হা: ১৩৯৫, মিশকা-তুল মাসা-বীহ- হা: ১৩২৪]

অতএব আয়াত ও হাদীস হতে প্রতিয়মান হয় যে, অপরাধ ঘটে যাওয়ার পর-অপরাধ হতে মুক্ত হয়ে, সুন্দরভাবে ওযূ করে একাগ্রতার সাথে দু’রাক‘আত সালাত আদায় করে আল্লাহ তা’আলার কাছে ক্ষমা প্রার্থনা করবে এবং সেচ্ছায় অপরাধে পুনরায় লিপ্ত হবে না, তাহলে আল্লাহ তা’আলা ক্ষমা করে দিবেন। এটাই তাওবার সালাত বলে পরিচিত।

Share With
Facebook
Twitter
LinkedIn
WhatsApp
সর্বশেষ পোস্ট
মাননীয় ধর্ম উপদেষ্টা অধ্যাপক ড. আ. ফ. ম. খালিদ হোসেন হাফিযাহুল্লাহ-এর বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের কেন্দ্রীয় কার্যালয় এবং মাদরাসা মুহাম্মাদীয়া আরাবীয়া পরিদর্শন ও সংবর্ধনা সভা-২০২৪ গতকাল সফলভাবে সুসম্পন্ন হয়েছে আলহামদুলিল্লাহ।
Special Web Offer
Do you want to Create your Own or Business's Digital Appearance