শাইখ ড.মুহাম্মদ শহীদুল্লাহ খান মাদানী

প্রশ্ন (০২): মহিলারা মাসিক অবস্থায় মোবাইলের সাহায্যে কুরআন তিলাওয়াত কিংবা আরবী কোন দু’আ পড়তে পারবে কি? [খাদিজা আক্তার, গোদাগাড়ী, রাজশাহী]

প্রশ্ন (০২): মহিলারা মাসিক অবস্থায় মোবাইলের সাহায্যে কুরআন তিলাওয়াত কিংবা আরবী কোন দুআ পড়তে পারবে কি? [খাদিজা আক্তার, গোদাগাড়ী, রাজশাহী]

উত্তর: মাসিক অবস্থায় মহিলাদের কুরআন স্পর্শ করা হারাম। রাসুলুল্লাহ (সাঃ) বলেন: পবিত্র ব্যক্তি ছাড়া কেউ যেন কুরআন স্পর্শ না করে। [মু‘আত্তা- ১/১৯১ পৃ:, সুনান আন্ নাসায়ী- ৪/৫৭ পৃ:, ইমাম আলবানী হাদীসটি সহীহ বলেছেন, ইরওয়া- ১/৩৬০ পৃ:]

তবে হাতমোজা, পরিচ্ছন্ন কাপড় কিংবা অন্যান্য বস্তুর মাধ্যমে আড়াল করে কুরআন স্পর্শ করা বৈধ। [মাজমূ‘ ফাতাওয়া বিন বায- ৬/৩৬০ পৃ:]

বর্তমানে মোবাইলের মাধ্যমে কুরআন তিলাওয়াত কিংবা আরবী যে কোন দু’আ পড়া বৈধ। কারণ মোবাইলের মনিটর কুরআনের হুকুমের অন্তর্ভুক্ত নয়। তা কেবলমাত্র ভাসমান প্রতিচ্ছবি। আর উভয়ের মাঝে তো প্রতিবন্ধকতা বিদ্যমান। [সৌদী ফাতাওয়া বোর্ড- ১/২০২ পৃ:, ফাতাওয়া নং- ২৩৬০০] ওয়াল্লাহু ‘আলাম।

Share With
Facebook
Twitter
LinkedIn
WhatsApp
সর্বশেষ পোস্ট
মাননীয় ধর্ম উপদেষ্টা অধ্যাপক ড. আ. ফ. ম. খালিদ হোসেন হাফিযাহুল্লাহ-এর বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের কেন্দ্রীয় কার্যালয় এবং মাদরাসা মুহাম্মাদীয়া আরাবীয়া পরিদর্শন ও সংবর্ধনা সভা-২০২৪ গতকাল সফলভাবে সুসম্পন্ন হয়েছে আলহামদুলিল্লাহ।
Special Web Offer
Do you want to Create your Own or Business's Digital Appearance