প্রশ্ন (০৩): ইমাম ইবনু হাজার আসকালানী (রহিমাহুল্লাহ)-এর ‘আক্বীদায় কোন ক্রটি ছিল কি? থাকলে কেন তাকে আহলুস্ সুন্নাহ ওয়াল জামা’আতের অন্তর্ভুক্ত করা হয়? [আব্দুল কারীম, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী]
উত্তর: ইমাম ইবনু হাজার আসকালানী (রহিমাহুল্লাহ) তাওহীদুল আসমা ওয়াস্ সিফাতের ক্ষেত্রে কখনো আহলুস সুন্নাহর নীতি অনুসরণ করেছেন আবার কখনো আশায়িরাদের মতো ত’বীল করেছেন। তবে তিনি আশায়িরা ছিলেন না। কারণ স্বয়ং তিনি নিজেই আশায়িরাদের বিরোধিতা করেছেন। [ফাতহুল বারী- ১/৪৬, ৩/৩৫৭-৩৬১, ১৩/৩৪৭/৩৫০]
মূলতঃ তিনি আহলুস্ সুন্নাতের একজন গ্রহণযোগ্য ইমাম। এতে বিন্দুমাত্র সন্দেহের অবকাশ নেই। কারণ উক্ত বিষয় ছাড়া অন্য সকল বিষয়ে তিনি আহলুস সুন্নাতের পদাঙ্ক পরিপূর্ণরূপে অনুসরণ করেছেন। তাই আমরা তার ভুল- ত্রুটি থেকে দূরে থাকব এবং তার জন্য মাগফিরাতের দু’আ করব। [সৌদী ফাতাওয়া বোর্ড- ৩/২৪১ পৃ: ও আল মুনতাকা মিন ফাতাওয়া শাইখ ফাউযান- ২/২১১ পৃ:]





