শাইখ ড.মুহাম্মদ শহীদুল্লাহ খান মাদানী

প্রশ্ন (০৪): সূর্যোদয় ও সূর্যাস্তের সময় কোন্ সাজদাহ্ করা নিষেধ? সালাতের সাজদাহ্, কুরআন তিলাওয়াতের সাজদাহ্ নাকি যে কোন সাজদাহ্? জানাবেন। [শাররাফ বিন আশরাফ, বংশাল, ঢাকা]

প্রশ্ন (০৪): সূর্যোদয় ও সূর্যাস্তের সময় কোন্ সাজদাহ্ করা নিষেধ? সালাতের সাজদাহ্, কুরআন তিলাওয়াতের সাজদাহ্ নাকি যে কোন সাজদাহ্? জানাবেন [শাররাফ বিন আশরাফ, বংশাল, ঢাকা]

উত্তর: উক্ত সময় দু’টিতে কেবল সালাতের সাজদাহ্ করা নিষেধ। কুরআন তিলাওয়াত বা অন্য কোন সাদাজাহ্ নয়। রাসূলুল্লাহ (সাল্লালাহু ‘আলায়হি ওয়াসাল্লাম) উক্ত সময়ে সালাত আদায় করতে নিষেধ করেছেন এবং তিনি বলেছেন এ সময়ে সূর্য শয়তানের দুই শিং এর মাঝে উদিত হয় এবং অস্ত যায়। আর কাফিররা এ সময়ে সূর্যকে সাজদাহ্ করে। [সহীহুল বুখারী- হা: ৮৩২]

উক্ত হাদীসে সালাত আদায় করতে নিষেধ করা হয়েছে। আর এটা স্পষ্ট যে কুরআন তিলাওয়াতের সাজদাহ্ করাকে সালাত বলা হয় না। সুতরাং এ সময় সালাত ব্যতীত অন্য সাজদাহ্ করতে কোন দোষ নেই। [সহীহ ফিকহুস্ সুন্নাহ- ১/৪৫২ পৃ:] ওয়াল্লাহু তা’আলা আ’লাম।

Share With
Facebook
Twitter
LinkedIn
WhatsApp
সর্বশেষ পোস্ট
মাননীয় ধর্ম উপদেষ্টা অধ্যাপক ড. আ. ফ. ম. খালিদ হোসেন হাফিযাহুল্লাহ-এর বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের কেন্দ্রীয় কার্যালয় এবং মাদরাসা মুহাম্মাদীয়া আরাবীয়া পরিদর্শন ও সংবর্ধনা সভা-২০২৪ গতকাল সফলভাবে সুসম্পন্ন হয়েছে আলহামদুলিল্লাহ।
Special Web Offer
Do you want to Create your Own or Business's Digital Appearance