শাইখ ড.মুহাম্মদ শহীদুল্লাহ খান মাদানী

প্রশ্ন (০৭): ওযূ করার সময় অপরজনের গায়ে ছিটা পরলে সে নাপাক হয়ে যাবে, এ কথা কি সঠিক? [মুরাদ, লক্ষ্মিপুর]

প্রশ্ন (০৭): ওযূ করার সময় অপরজনের গায়ে ছিটা পরলে সে নাপাক হয়ে যাবে, এ কথা কি সঠিক? [মুরাদ, লক্ষ্মিপুর]

উত্তর: ওযূ’র ব্যবহৃত পানি নাপাক কি-না এ বিষয়ে মতামত থাকলেও সঠিক কথা হলো নাপাক নয়। এ মর্মে একাধিক দলীল রয়েছে রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলায়হি ওয়াসাল্লাম)-এর ওযূর পানি সাহাবায়ি কিরাম গায়ে মাখতেন। [সহীহুল বুখারী- হা: ১৮৭ ও ১৮৯] ইবনু ‘উমার (রাঃ) বলেন: রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলায়হি ওয়াসাল্লাম)-এর যুগে নারী-পুরুষ একত্রে ওযূ করতেন। [সহীহুল বুখারী- হা: ১৯৩] অন্য বর্ণনায় এসেছে তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলায়হি ওয়াসাল্লাম)-এর যুগে আমরা নারী-পুরুষ একই পাত্রে হাত ডুবিয়ে ওযূ করতাম। [সুনান আবূ দাঊদ- হা: ৮০] সাহাবী ইবনু ‘আব্বাস (রাঃ) বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলায়হি ওয়াসাল্লাম) মায়মূনাহ্ (রাযিয়াল্লাহু ‘আনহা)-এর গোসলের অবশিষ্ট পানি দিয়ে গোসল করতেন। [সহীহ মুসলিম- হা: ৩২৩]

অতএব ওযূর ব্যবহৃত পানি অপরজনের গায়ে ছিটা পড়লে বা লাগলে সে নাপাক হবে না। ওয়াল্লাহু ‘আলাম।

Share With
Facebook
Twitter
LinkedIn
WhatsApp
সর্বশেষ পোস্ট
মাননীয় ধর্ম উপদেষ্টা অধ্যাপক ড. আ. ফ. ম. খালিদ হোসেন হাফিযাহুল্লাহ-এর বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের কেন্দ্রীয় কার্যালয় এবং মাদরাসা মুহাম্মাদীয়া আরাবীয়া পরিদর্শন ও সংবর্ধনা সভা-২০২৪ গতকাল সফলভাবে সুসম্পন্ন হয়েছে আলহামদুলিল্লাহ।
Special Web Offer
Do you want to Create your Own or Business's Digital Appearance